Flamma Corporation Ltd.
Stock Headlines on 14th May
Stock Headlines on 10th May
Stock Headlines on 30th April
Stock Headlines on 26th April
Stock Headlines on 25th April
Stock Headlines on 24th April
Stock Headlines on 22nd April
BDSTOCK4U
Please Don't pay any heed to rumors.It's your money and your decision..The gain or loss, whichever comes from the investment, it belongs to you. Wish you best of luck :)
Right Share Form

Right Share Forms of  the following companies are available on Links menu.

Trust Bank,
Keya Cosmetics
Central Insurance


You can easily download your required Forms.

Thank You :)

Source: http://flamma.stockbd24.com:8043/ipo
পুঁজিবাজারে নতুন নেতৃত্বের হাওয়া
বিমুখ বিনিয়োগকারীদের ফেরানোর আশ্বাস সভাপতির

পুঁজিবাজারে বইছে নতুন নেতৃত্বের হাওয়া। নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে আস্থা ও স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়েছে। ফলে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। এতে লেনদেন গতি ফিরে পাওয়ায় রোববার তা ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। জানা গেছে, গতকাল ডিএসইর সভাপতি পদে দায়িত্ব নেন রকিবুর রহমান। তার মন্ত্র আর প্রলোভনে ২০০৯ সালে বিনিয়োগকারীরা বাজারমুখী হতে শুরু করে। সাম্প্রতিক ধসের পর পুঁজি হারিয়ে অনেকেই এখন লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে আবারও রকিবুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় তার জাদুর মন্ত্রে বিনিয়োগকারীরা বাজারমুখী হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। এতে বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরার প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। দায়িত্ব গ্রহণের পর গতকাল রকিবুর রহমান বলেন, বিনিয়োগকারীর কোনো অভাব নেই। হতাশার কারণে তারা সক্রিয় নয়। পুঁজিবাজার সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে সংকট উত্তরণ হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আশ্বাস প্রকাশ করেন তিনি। একইসঙ্গে পুঁজিবাজারে কেউ অনিয়ম করলে কোনোভাবেই তাকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। ডিএসইর সভাপতি বলেন, তাকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীদের এই প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগেও তিনি একাধিকবার ডিএসইর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় চাহিদা অনুযায়ী শেয়ারের সরবরাহে সামঞ্জস্যতা ছিল না। অনেক চেষ্টা করে বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। আর তাই একপর্যায়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। এবার যাতে একই সমস্যা না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা হবে বলে জানান তিনি। সত্যিকারের বিনিয়োগকারীদের বাজারে আসার আহ্বান জানিয়ে ডিএসইর এই নেতা বলেন, দিনের লেনদেনের জন্য নয়, বরং বিনিয়োগের মানসিকতা নিয়ে বাজারে আসতে হবে। রকিবুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজার শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম। দেশের অবকাঠামো উন্নয়নে এখান থেকে অর্থ উত্তোলন করা সম্ভব। পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। অন্যদিকে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে এক্ষেত্রে সব পক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে গতকাল ব্রোকারেজ হাউজগুলোতে আলোচনার প্রধান বিষয় ছিল নবনির্বাচিত প্রেসিডেন্ট। এদিন সকাল থেকে সূচকে ব্যাপক উত্থান দেখা যায়। এক পর্যায়ে তা ১০০ পয়েন্টের উপরে বৃদ্ধি পায়। তবে দিনের শেষে তা উত্থানের গতি কিছুটা মস্নান হয়ে যায়। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ২৫৭টি কোমপানির ৮ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭৩৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪০৪ কোটি ৬০ লাখ ৭৫ হাজার ৯৯২ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি ২০ লাখ টাকা বেশি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬০৮ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৫৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৬টির কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের। আর্থিক লেনদেনের ভিত্তিতে গতকাল প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস্, গোল্ডেন সন, এমআই সিমেন্ট ও ফু-ওয়াং ফুড । Source: http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=72&cat_id=1&menu_id=44&news_type_id=1&index=2
বাজার তার আপন শক্তিতে ঘুরে দাঁড়াবে : শাকিল রিজভী
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেছেন, বাজার তার আপন শক্তিতে ঘুরে দাঁড়াবে। এ ক্ষেত্রে সকল বিনিয়োগকারীকে ধৈর্যশীল হতে হবে।

মঙ্গলবার মতিঝিলে মধুমিতা সিনেমা ভবনের শাকিল রিজভী সিকিউরিটিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাজারে কয়েকটি কারণে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। তার মধ্যে মুদ্রানীতি, সরকারের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন এবং সূচকের পতনের জন্য বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিল। এভাবে চলতে থাকলে নতুন নতুন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী হবে না বরং বাজারে এর নেতিবাচক পড়বে।

তিনি আরো বলেন, আমাদের বাজারের ফান্ডামেন্টাল আগের চেয়ে অনেক ভাল।এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। অনেক বিদেশি আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বিনিয়োগকারীরা রাস্তায় যেভাবে ক্ষোভ প্রকাশ করে তা দেখে কোনো বিদেশি বিনিয়োগকারী তো নয়ই আমাদের দেশের নতুন নতুন বিনিয়োগকারীরাও বিনিয়োগে আগ্রহী হবে না।

শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে কাজ করতে হবে। এই বিনিয়োগের ওপর নির্ভরশীল হলে চলবে না। বাজারে অলস টাকা বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে। এই বাজারে বিনিয়োগ করে তার লাভ দিয়ে সংসার চলবে এমন হলে পুঁজিবাজারে বিনিয়োগ না করাই ভালো।

তিনি আরো বলেন, লোন নিয়ে বা জমিজমা বিক্রি করে পুঁজিবাজারে আসা উচিত নয়। আসলে বাজারে আস্থা নষ্ট হয়।

বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজার থেকে টাকা তুলে বড় বড় ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। তবে বিনিয়োগকারীরা এখানে না এলে তা করা সম্ভব নয়। তাই এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে।

সরকারের একের পর এক সিদ্ধান্ত পরিবর্তনের ফলে বাজার অস্থিতিশীল হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের উচিত যেকোনো বিষয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। তা হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট নষ্ট হবে না। Source: http://www.banglanews24.com/
Flamma Corporation Ltd.
Visitors (Today) Total Users
52 4449
Flamma Corporation Ltd.